গণভবনে প্রধানমন্ত্রীর সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশকে সমর্থন-সহায়তা অব্যাহত রাখবে চীন

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৩:০৫ পিএম

আন্তর্জাতিক ফোরামগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন বাংলাদেশকে সমর্থন এবং উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

রোববার (৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সফররত তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য সাংবাদিকদের জানান। 

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে চীন বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে।

ওয়াং ই  আরও বলেন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও চীন বাংলাদেশকে সহযোগিতা করবে।

জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চান।

জবাবে চীনা মন্ত্রী বলেন, তার দেশে আশা করে এই সংকট বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান হবে। এই ইস্যুতে যদি ত্রিপক্ষীয় হস্তক্ষেপের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন ভূমিকা পালন করবে।

এছাড়াও বৈঠকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশ-চীন চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই

এ প্রসঙ্গে শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশ চীনের বন্ধুত্বকে মূল্য দেয়।

এ সময় কোভিড-১৯ এর সময় বাংলাদেশে এসে ফিরতে না পারা শিক্ষার্থীদের চীনে ফিরে যেতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর