হিন্দু রীতিতে বিয়ে করলেন রুশ-ইউক্রেনীয় যুগল

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০২:৪৮ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব যখন তোলপাড়, তখন এই যুদ্ধের কোন আঁচড়ই পরতে পারেনি এক প্রেমের সম্পর্কে। আবারো প্রমাণ হলো প্রেম-ভালোবাসার কোন সীমান্ত নেই। 

প্রেমিকার বাড়ি ইউক্রেনে, আর প্রেমিকের বাড়ি রাশিয়ায়। এই দুই দেশ এখন অপরের শত্রু। তাই বলে সেই শত্রুতা কোন প্রভাব ফেলতে পারেনি এই যুগলের সম্পর্কে। 

দুই প্রাণের ভালবাসা আটকে থাকলো তাদের নিজস্ব ভূখণ্ড। শুধুমাত্র মিলনের তাড়ায় তারা নিজ নিজ দেশ ছেড়ে চলে আসেন ভারতে। সেখানেই তারা বিয়ের বাঁধনে জড়ালেন। 

image


তাও আবার বিয়ে হল একেবারে হিন্দু রীতি মেনে। সনাতনী হিন্দু বিবাহরীতি মেনে তাঁরা গাঁটছড়া বাঁধলেন, বাঁধা পড়লেন সাতপাকে।

বিয়ের পোশাকেও ছিলো ভারতীয় ঐতিহ্য আর সংস্কৃতির ছাপ। রুশ ছেলে সার্গেই নোভোকভ পরেছিলেন মেরুন কুর্তা-পাজামা আর নেহেরু জ্যাকেট। 

অন্যদিকে ইউক্রেনের কনে ইলোনা ব্রামোকার পরনে ছিলো লাল ও সোনালি লেহেঙ্গা। এছাড়া গলায় ছিলো মালা। আর স্বর্ণের অলঙ্কার। বিয়েতে যোগ দেন স্থানীয় মানুষজনও।

image


হিমাচল প্রদেশের ধর্মশালায় এই বিয়ের আসর বসেছিলো খারোতা গ্রামের এক মন্দিরে। বিয়েতে বরকনের কয়েকজন বিদেশি বন্ধুও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শাহরুখকে সামলে নিলেন বড় ছেলে আরিয়ান

হোমকুণ্ডের সামনে বসে মন্ত্র পড়ে বিয়ে করেন নোভাকভ আর ব্রামোকা। পুরোহিত যাবতীয় হিন্দু রীতি মেনেই বিয়ে দেন তাদের। বিয়েটাও হলো মন্দিরে। ঈশ্বরের সামনে। 


একাত্তর/এসজে


ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর