উত্তর সিটিতে লাশ দাফনের ফি বাড়েনি: মেয়র আতিক

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৭:১৭ পিএম

‘ঢাকার করবস্থানে দাফন করতে গেলেই লাগবে ৩০ থেকে ৫০ হাজার টাকা’- গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া এমন তথ্যকে গুজব বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানগুলোতে লাশ দাফনের সাধারণ ফি বাড়ানো হয়নি। সাধারণ কবরের জন্য ৫০০ টাকা আর দরিদ্রদের জন্য ১০০ টাকাতেই দাফন করা যাবে। তবে সংরক্ষিত কবরে নতুন কাউকে দাফনের ফি বেড়েছে ১০ থেকে ২০ হাজার টাকা। 

শনিবার (১৩ আগস্ট) একাত্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মেয়র আতিক জানান, ডিএনসিসির ১৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

image


সংরক্ষিত কবরে দাফনের ফি বাড়ানোর বিষয়ে মেয়র আতিক বলেন, দীর্ঘমেয়াদে কবর সংরক্ষণের নিরুৎসাহিত করতেই এই ফি বাড়ানো হয়েছে। 

তিনি বলেন, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে কবরস্থানসহ ঢাকা উত্তরের সব কবরস্থানেই দাফনের নির্ধারিত ফি ৫০০ টাকা নেওয়া হচ্ছে। দরিদ্র ও দুস্থদের জন্য এই ফি ১০০ টাকা। 

মেয়র আতিক বলেন, সাধারণ কবরের ফি বাড়ানো হয়নি। কিন্তু সংরক্ষিত কবরে নতুন দাফনের ক্ষেত্রে কেবল ফি বাড়ানো হয়েছে। বনানী কবরস্থানের সংরক্ষিত কোনো কবরে নতুন করে কাউকে দাফন করতে হলে এখন ৫০ হাজার টাকা ফি দিতে হবে। আগে এটি ছিলো ৩০ হাজার টাকা। আর অন্য কবরস্থানে এই খরচ বেড়েছে ১০ হাজার টাকা।

আরও পড়ুন: রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের কেউই বাঁচলো না

অপরদিকে ঢাকা দক্ষিণের কবরস্থানে সংরক্ষিত কবরে পুনরায় কবর দিতে লাগবে ৫০ হাজার টাকা। আর সাধারণ কবরের ১১০০ টাকা।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর