মেক্সিকোর উত্তর সীমান্তে দাঙ্গায় নিহত ১১, আহত অর্ধশত

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৫:৫৩ পিএম

মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজে বৃহস্পতিবার রাতে সংঘটিত দাঙ্গায় ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি রেডিও স্টেশনের চার কর্মচারীও রয়েছে।

জুয়ারেজের একটি কারাগারে সেদিন বিকেলে দুই গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়। পরে একটি গ্যাংয়ের সদস্যরা শহরের নানা জায়গায় নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে আরও ৯ জনকে হত্যা করে। 

দেশটির উপ-নিরাপত্তা মন্ত্রী রিকার্ডো মেজিয়া'র বরাতে দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার রাতে এ সহিংসতা শুরু হয়। 'এল চ্যাপো' গুজমানের নেতৃত্বে কুখ্যাত সিনালোয়া কার্টেলের সদস্যরা, জুয়ারেজের স্থানীয় গ্রুপ লস মেক্সিকেলসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংশ্লিষ্টদের ধারণা মাদক চোরাচালানকে কেন্দ্র করেই এ দ্বন্দ্বের সূত্রপাত। 

তবে ঠিক কি কারণে এ সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত করে জানায়নি পুলিশ। 

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডর শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

লোপেজ আরও বলেন, এসব গ্যাংয়ের সদস্যরা বেসামরিক ও নিরীহ জনগণের উপর এক ধরণের প্রতিশোধের মতো আক্রমণ করেছে। এটি কেবল দুটি দলের মধ্যে সংঘর্ষ ছিল না, এটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা বেসামরিক, নিরীহ মানুষকে গুলি করতে শুরু করেছিল। এই ব্যাপারে এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন: রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের কেউই বাঁচলো না

তিনি আরও বলেন, মেগা রেডিও'র চারজন কর্মচারী যারা একটি লাইভ প্রচারমূলক ইভেন্ট সম্প্রচার করছিলেন তাদেরও গুলি করে হত্যা করা হয়েছে। 

এদিকে শুক্রবার সকালে দেশটির সেনাবাহিনী এবং জাতীয় রক্ষীদের সহায়তায় মেক্সিকেল গ্যাংয়ের ছয়জন অভিযুক্ত সদস্যকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। অপরাধীদের কাউকে ছার দেয়া হবে না বলেও জানান দেশটির প্রেসিডেন্ট। 


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর