আগামী বছর থেকে সপ্তাহে পাঁচদিন ক্লাস: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৫:২৮ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে পাঁচদিনে। সপ্তাহে পাঁচদিন ক্লাস এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই যেন শিক্ষার্থীদের শিখন ঘাটতি না হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি নিরূপণ করা হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘র্তমানে যে জ্বালানি সংকট বিশ্বে চলছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেজন্য এখন থেকেই আমাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি সপ্তাহে পাঁচদিন ক্লাস নেওয়া হয় তাহলে বিশেষ করে শহরে শিক্ষার্থীদের যাতায়াতে যে পরিমাণ যানবাহন চলে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় তা সাশ্রয় হবে। যেজন্য আমাদের একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে আমরা এই পাঁচদিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পুনর্বিন্যাস করতে চাই। যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


একাত্তর/এআর

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য বিসিএস-এ টেক্সটাইল ক্যাডার চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর