মিতু হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২

আপডেট : ৩০ মে ২০২১, ০৯:১১ পিএম

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় নতুন করে মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও আনোয়ার হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ দুই অভিযুক্ত আগে থেকেই কারাগারে ছিলেন।

মামলার তদন্তকারী সংস্থা পিবিআই আবেদন করলে রোববার বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সফিউদ্দিনের আদালত ওয়াসিম ও আনোয়ারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা জানান, যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। আর এ মামলায় গ্রেপ্তার  ছিলেন আনোয়ার ও ওয়াসিম। 

পরবর্তীতে দু'জনেই আদালতে মিতু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে মিতু হত্যায় বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত মো. মুছার জড়িত থাকার কথা সামনে আসে।

গত ১২ মে পিবিআই বাবুলের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর মিতুকে হত্যার অভিযোগে বাবুল আক্তারকে প্রধান আসামি করে একই থানায় নতুন করে মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

এ মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। এ নিয়ে মিতু হত্যায় তার বাবা মোশাররফ হোসেনের দায়ের করা নতুন মামলায় বাবুল আক্তারসহ গ্রেপ্তার হলেন চারজন।  


একাত্তর/এসএ

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর