পাঁচশ' বছরে সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইউরোপ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০২:২১ পিএম

বিগত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইউরোপ। মহাদেশটির প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল বর্তমানে খরা সতর্কতার অধীনে রয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) গ্লোবাল ড্রাউট অবজারভেটরির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেশটির ৪৭ শতাংশ অঞ্চলে খরা দেখা দিয়েছে। এছাড়া আরও ১৭ শতাংশ এলাকায় গুরুতর খরার সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুতে ইউরোপের বহু এলাকায় খরার ইঙ্গিত দেখা দেয় এবং অগাস্ট মাসের শুরুতে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। ইতালির উত্তরাঞ্চল, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চল ও হাঙ্গেরিসহ একাধিক এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ।

খরার কারণে স্থলপথে পরিবহন ও বিদ্যুতের উত্পাদন হ্রাস পেয়েছে। স্থানীয় ভুট্টার উত্পাদন গত পাঁচ বছরের গড় উত্পাদনের তুলনায় কমেছে ১৬ শতাংশ।

ইউরোপীয় রিসার্চ কমিশনের প্রধান মারিয়া গ্যাব্রিয়েল বলেছেন, পানির ঘাটতি ও চলমান তাপপ্রবাহ পুরো ইউরোপের পানির স্তরের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছে।

image


তিনি যোগ করেন, আমরা বর্তমানে গড়ের চেয়ে বেশি সংখ্যায় দাবানল দেখছি এবং ফসল উৎপাদনের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করছি। প্রতি বছর জলবায়ু পরিবর্তন নিঃসন্দেহে আরও বেশি লক্ষণীয়। 

আরও পড়ুন: ইভিএম বিরোধীরা কারচুপিমুক্ত নির্বাচন চায় না: কাদের

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, ইতালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, রোমানিয়া, হাঙ্গেরি, উত্তর সার্বিয়া, ইউক্রেন, মলদোভা, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যসহ আশপাশের দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নদীগুলোতে পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছসহ অন্যান্য জলজ প্রাণিদের মৃত্যু হচ্ছে। কৃষি কাজে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চতা। অন্যদিকে বাড়ছে দাবানল, রাষ্ট্রগুলো দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বিপদ হবে শাঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। 


একাত্তর/আরবিএস     

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর