নেত্রকোণায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৫:২৬ পিএম

নেত্রকোণার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

বুধবার (২৪ আগস্ট) দুপুর দুইটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই বালুচড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মনো আক্তার (৬০) গৌরীপুর উপজেলার সিদলা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গৌরপুর থেকে পূর্বধলার পাবই বালুচড়া এলাকার আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলেন মনো আক্তার। এসময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শ্যামগঞ্জ বাজার এলাকার তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ৩০ কেজি গাঁজাসহ দুইজন আটক

পূর্বধলা থানার ওসি (তদন্ত) নরুল আলম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক সাদ্দাম মিয়া (৩২) ও হেলপার আসাদ মিয়াকে (২৫) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছেও বলে জানান তিনি। 


একাত্তর/জো 

উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর