নাটোরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৯:৫৮ এএম

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জল (৩০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে আব্দুল মজিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। 

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার তৎপরতা চালায়। উজ্জল বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

গুরুদাসপুর সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জামিল আক্তার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টায় স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। তৎখনাত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: ইউক্রেনে রকেট হামলা নিহত ২২

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি উজ্জল হোসেন পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সুরতহাল রিপোর্টের পর মূল ঘটনা জানা যাবে।


একাত্তর/আরবিএস 

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর