বিকাশ ও নগদে প্রতারণার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৬:২১ পিএম

রাজবাড়ীতে বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ । 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ্উদ্দিন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আইনজীবী তুষার কান্তি সরকার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী ও রাজবাড়ী শহরের বড়পুল এলাকার নিরাপদ সরকারের ছেলে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পিছনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। রাজবাড়ীতে তুষারের নেতৃত্বে একটি চক্র বিভিন্ন মানুষের নম্বরে কল করে প্রতারণার মাধ্যমে ওটিপি সংগ্রহ করে বিকাশ ও নগদের একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছে। 

তিনি আরও জানান, প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দেখা যায়, তুষার কান্তি সরকারের নেতৃত্বে মো. কাউসার মন্ডল (২৩), মো. আশরাফুল ইসলাম (২৫), মো. তানভীর (১৮), সোহাগসহ (২১) চক্রটির অন্যান্য সদস্য বিভিন্নজনকে কল করে নিজেদের বিকাশের কর্মী পরিচয় দিয়ে তাদের একাউন্ট আপডেট ও তাদের একাউন্টের নামে জিডি হয়েছে বলে জানিয়ে একাউন্ট নতুন করে সচল করার কথা বলে ওটিপি সংগ্রহ করে হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে তাদের একাউন্টের টাকা আত্মসাৎ করেন। 

আরও পড়ুন: স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে সকল একাউন্টে টাকা পাঠানো হয়েছে তাদের সাথে বহুবার কথা হয়েছে তাদের ফোন থেকে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তুষার খুবই চতুরতার সাথে বিভিন্ন এজেন্টের সাথে কথা বলে এ সকল অ্যাকাউন্টের  সকল টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তিনি পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন বলেও জানান তিনি।  

এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহনেওয়াজ রাজু, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/জো 

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর