ভয়াবহ বন্যায় পাকিস্তানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০২:২৬ পিএম

পাকিস্তানে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৯৩৭ জনের প্রাণহানি ঘটার পর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যায় মৃতদের মধ্যে ৩৪৩ জনই শিশু। এছাড়া আরো অন্তত তিন কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। সিন্ধু প্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি ঘটেছে।

পাকিস্তানে জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, সিন্ধু প্রদেশে বন্যা ও অতিবৃষ্টির কারণে ১৪ জুন থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত ৩০৬ জন নিহত হয়েছে।

বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের অবস্থা খুবই নাজুক। পানিতে তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমি। এনডিএমএ-এর দেওয়া তথ্যানুসারে, গত ১৪ জুন থেকে বেলুচিস্তানে মারা গেছেন ২৩৪ জন এবং খাইবার পাখতুনখাওয়ায় ১৮৫ এবং পাঞ্জাবে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আজাদ জম্মু-কাশ্মিরে বন্যার কবলে ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গিলগিট-বালতিস্তান থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছৈন, সে দেশের বন্যা পরিস্থিতি জাতীয় জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সরকার উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর