বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১:১০ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ডাকাতির প্রস্তুতির সময় উপজেলার পূর্ব ভবনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলো ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনি, সোহেল, শহিদুল ইসলাম,আল আমিন, ইসমাইল ও সুজয় দে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ড্যান্স একাডেমীর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।  

লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত ট্রাকে করে রওনা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের পিছু নেয়। এরপর পূর্ব ভবনাথপুর এলাকায় ট্রাকটি থামিয়ে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ড্যান্স একাডেমীর আড়ালে ডাকাতি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত তিন, আহত এক

র‍্যাব-১১ অধিনায়ক আরও জানান, এই চক্রটি ড্যান্স গ্রুপের নামে বিভিন্ন প্রবাসী ও বিত্তবানদের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে কনসার্ট বা ডিজে পার্টি করতে গিয়ে সখ্যতা গড়ে তোলে এবং সম্পদের খোঁজ-খবর নেয়। পরে পরিকল্পনা অনুযায়ী টার্গেটকৃত বাড়িতে সুযোগ বুঝে অস্ত্রশস্ত্র নিয়ে হানা দিয়ে অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। 

গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলাসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর