মাঝ আকাশে বিমানের ককপিটেই দুই পাইলটের মারামারি

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:৩৭ এএম

(প্রতীকী ছবি)

বিমান চালানোর সময় মাঝ আকাশে ককপিটের ভেতরেই দুই পাইলটের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

জেনেভা থেকে প্যারিস যাওয়ার সময় এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে ককপিটের মধ্যেই দুই পাইলটের মারামারির এই ঘটনা ঘটে। রোববার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার সময় এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে দ্বন্দ্বে জড়ান প্লেনটির দুই পাইলট। এসময় তারা হাতাহাতির পাশাপাশি একে অপরের কলার ধরে মারামারিও করেন। তবে শাস্তি হিসেবে উভয় পাইলটকেই বরখাস্ত করেছে এয়ারলাইন্সটি।

এয়ার ফ্রান্স জানিয়েছে, গত জুনে জেনেভা-প্যারিস ফ্লাইটের সময় ককপিটে লড়াইয়ের জন্য দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। ককপিটের মধ্যেই মুষ্টিযুদ্ধ সত্ত্বেও ফ্লাইটটি অব্যাহত ছিল এবং নিরাপদে অবতরণ করেছে। এছাড়া দুই পাইলটের বিরোধ আকাশপথে ভ্রমণের বাকি সময়টিতে কোনো প্রভাব ফেলেনি বলেও রোববার একজন এয়ারলাইন কর্মকর্তা বলেছেন।

সুইস দৈনিক পত্রিকা লা ট্রিবিউন’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভা থেকে ফ্লাইটটি টেকঅফের (উড্ডয়নের) পরপরই পাইলট ও কো-পাইলটের মধ্যে বিবাদ দেখা দেয় এবং তারা একে-অন্যের কলার ধরে আঘাত-পাল্টা আঘাত করেন।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় কেবিন ক্রু তখন হস্তক্ষেপ করেন। এতে পরিস্থিতি ঠান্ডা হলেও আবার যেন মারামারি না বাঁধে তা নিশ্চিত করতে ফ্লাইটটির একজন ক্রু পাইলটদের সাথে ককপিটে বাকি সময়টা অবস্থান করেন।

গার্ডিয়ান বলছে, ফ্রান্সের এয়ার ইনভেস্টিগেশন এজেন্সি বিইএ গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশের পর ককপিটে পাইলটদের এই লড়াইয়ের খবরটি সামনে আসে। ওই রিপোর্টে বলা হয়েছে, এয়ার ফ্রান্স’র কয়েকজন পাইলটের নিরাপত্তা প্রোটোকলের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব রয়েছে।

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

এছাড়া ফরাসি এই তদন্ত সংস্থার প্রতিবেদনে উড্ডয়নের সময় এয়ার ফ্রান্সের পাইলট ও কর্মীদের অনিয়মের আরও বেশ কয়েকটি ঘটনার বিবরণ প্রকাশ করা হয়। এতে বলা হয়, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটের প্যারিসে অবতরণ করার সময় নিয়ন্ত্রণ সমস্যায় পড়ার ঘটনাটি নিয়েও তারা তদন্ত করেছে।

এয়ার ফ্রান্স বলেছে, রিপোর্টে আসা অভিযোগগুলোর প্রতিক্রিয়া হিসাবে তারা একটি নিরাপত্তা নিরীক্ষা চালাচ্ছে। একইসঙ্গে এয়ারলাইন্সটি বিইএ’র সুপারিশগুলোও অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসব সুপারিশের মধ্যে পাইলটদের ফ্লাইটের মধ্যেই অধ্যয়ন করার অনুমতি দেওয়া এবং পদ্ধতি মেনে চলার বিষয়ে প্রশিক্ষণ ম্যানুয়ালগুলোকে আরও কঠোর করার বিষয়টি রয়েছে।


একাত্তর/এসএ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
তুরস্কের পার্লামেন্টে মারামারিতে জড়িয়ে পড়েছেন দেশটির আইনপ্রণেতারা। শুক্রবার পার্লামেন্টে এমপিদের এ মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
সংসদ অধিবেশনের সময় হট্টগোল-মারামারির ঘটনা রাজনীতির ইতিহাসে বিরল নয়, তবে এমনটা ঘটলে বড় করে শিরোনাম হয় মিডিয়াকে। এবার তেমনই এক ঘটনা ঘটেছে মালদ্বীপের সংসদ অধিবেশনে। মালদ্বীপে পার্লামেন্টের ভেতরেই...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর