চার বছর পর ট্রেনে ভারতের গম এলো জয়পুরহাটে

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৬:০৯ পিএম

প্রায় ৪ বছর পর জয়পুরহাট স্টেশনে ভারত থেকে ট্রেনে করে ২ হাজার ৪৫২ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ইতিমধ্যে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে।

গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫২ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে।

কুলি শ্রমিকের সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জানান, চার বছর পর ভারত থেকে জয়পুরহাট স্টেশনে ৪২টি ওয়াগন নিয়ে ট্রেন এসেছে। প্রত্যেক ওয়াগনে ৫০ টন গম আছে।

স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান জানান, গমগুলো ভারতের রাধিকাপুর-দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারত চলে যাবে।

আরও পড়ুন: হাওরে বজ্রপাতে দুই ভাই নিহত

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।


একাত্তর/আরএ

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর