শাওনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৬:২২ পিএম

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাওনের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় শাওনের দাফন শেষ হওয়ার পরই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার বড় ভাই মিলন প্রধান। 

এদিকে, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাত ১২টায় মর্গ থেকে নিহত শাওনের মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশি প্রহরায় রাত দেড়টায় তার দাফন সম্পন্ন হয়। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাওনের বাড়িতে সমবেদনা প্রকাশ করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এর আগে সকাল ১১টায় এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ও বিএনপি নেতাকর্মীরা।

এসময় শাওন যুবদলের নেতা ও তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করে এ হত্যার বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শাওনকে হত্যার মাধ্যমে একটি গণতান্ত্রিক আন্দোলনকে হত্যা করা হয়েছে। এর বিচার একদিন করা হবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত শাওনের বাড়িতে মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, নিহতের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ওপর হামলার ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন। 

তিনি আরও জানান, শাওন কিসের আঘাতে নিহত হয়েছেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।


একাত্তর/এসজে 


বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর