বেত্রাঘাতের পর ছাত্রীর বিষপানে মৃত্যু, শিক্ষকের নামে মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ পিএম

নরসিংদীর শিবপুরে স্কুলছাত্রী প্রভা নিহতের ঘটনায় ওই স্কুলের শিক্ষক নার্গিস সুলতানা কণিকা’র নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মৃত্যুর আগে প্রভার দায়ের করা জিডি’র সূত্র ধরে শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর মডেল থানার এসআই আফজাল মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন।  

তবে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক নার্গিস সুলতানা কণিকা। 

মামলা সূত্রে জানা যায়, স্কুলের ড্রেসকোড না মানায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক নার্গিস সুলতানা কণিকা’র তিরস্কার ও বেত্রাঘাতের শিকার হয় ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী প্রভা।

জানা যায়, সেদিন স্কুলের ইউনিফর্ম অনুযায়ী সাদা কামিজ পরলেও, সাদা পায়জামার জায়গায় ধূসর রঙের টাইটস পরেছিল প্রভা। এ কারণে তাকে তিরস্কার করাসহ বেত্রাঘাত করেন স্কুলের শিক্ষক কণিকা । 

আরও পড়ুন: নিহত শাওন যুবদলের কর্মী ও শ্রমিক নেতা: ফখরুল

এ ঘটনার পর ক্ষোভে ও অভিমানে স্কুল থেকে বের হয়ে ইঁদুর মারার বিষ পান করে প্রভা। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে সে শিবপুর থানায় গিয়ে কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে নার্গিস সুলতানা কণিকা’র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহাম্মেদ জানান, স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যেহেতু প্রভা মৃত্যুর আগে নিজেই সশরীরে এসে থানায় জিডি করেছিল, তারই সূত্র ধরে পুলিশ বাদি হয়ে শিবপুর থানায় মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দেয়া হয়নি। 


একাত্তর/এসজে

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর