সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৯ বেসামরিক নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ পিএম

সোমালিয়ার মধ্যাঞ্চলে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় ১৯ জন বেসামরিক লোক নিহত ও খাদ্য সাহায্য বোঝাই বেশ কয়েকটি ট্রাক ধ্বংস হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে আধা-স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজ্যের হিরান এলাকায় জঙ্গি গোষ্ঠীটি এ হামলা চালায়। খবর: আল-জাজিরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) হিরানের বাসিন্দারা জানান, আল-শাবাবের হামলার শিকার ট্রাকগুলো খাদ্য সহায়তা নিয়ে বালাদোয়েইনে শহর থেকে মাহাস শহরে যাচ্ছিল।

স্থানীয় একটি গোত্রের বয়োজ্যেষ্ঠ আব্দুলাহি হারেদ জানান, ‘জঙ্গিরা গত রাতে ভ্রমণরত নিরপরাধ বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। হতাহতের সঠিক সংখ্যা বলতে পারছি না, এখন পর্যন্ত ১৯টি মৃতদেহ পাওয়া গেছে।’

হিরান অঞ্চলের গভর্নর আলি জেইতি বলেন, এখনও মরদেহ পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে নারী ও শিশুরাও আছে। এই সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে বলেও জানান তিনি। 

সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনার প্রতিবেদনে বলা হয়েছে, আল-শাবাবের যোদ্ধারা ওই ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং যানগুলোতে থাকা অধিকাংশ বেসামরিক লোকজনকে হত্যা করে।

আরও পড়ুন: বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প

পরে এক বিবৃতিতে আল-শাবাব জানায়, তাদের হামলার লক্ষ্য ছিল স্থানীয় একটি উপদলের যোদ্ধারা, যারা সম্প্রতি সরকারি বাহিনীকে সাহায্য করেছে। ওই উপদলের সেনা এবং তাদের জন্য সরবরাহ নিয়ে যাওয়া ২০ জনকে হত্যা এবং ৯টি যান ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করে তারা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব দশকেরও বেশি সময় ধরে সোমালি সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। তারা দেশটিতে কট্টর ইসলামি শরিয়াভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাইছে। জঙ্গিগোষ্ঠীটি নিয়মিতই সোমালি সামরিক বাহিনী ও বিভিন্ন স্থাপনায় বোমা, বন্দুক হামলা চালিয়ে আসছে।


একাত্তর/জো

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর