বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন। একইসঙ্গে তিনি গত মাসে ফ্লোরিডায় তার বাড়িতে এফবিআই সদস্যদের অভিযানেরও সমালোচনা করে একে ‘ন্যয়বিচারের নামে প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, এটির এমন এক প্রতিক্রিয়া হবে যা কেউ কখনও দেখেনি।

তিনি উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে আরো বলেন, গণতন্ত্রের বিপদ এসেছে উগ্রপন্থী বামদের কাছ থেকে, ডানপন্থীদের কাছ থেকে নয়।

ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ফিলাডেলফিয়ায় সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তৃতা দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে বাইডেন তার পূর্বসূরি ট্রাম্পকে তীব্রভাবে আক্রমণ করেন। 

আরও পড়ুন: আবারও উড্ডয়নে ব্যর্থ নাসার আর্টেমিস-১ রকেট

সেখানে তিনি বলেন, ট্রাম্প ও তার উগ্র সমর্থকেরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি।  ট্রাম্প ও তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।

এদিকে, গত মাসে ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছিল এফবিআই। অভিযানে ট্রাম্পের বাসা ও অফিস থেকে গোপনীয় ও অতি গোপনীয় নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি আদালত। 


একাত্তর/এসজে

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর