জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকিরণ বিপর্যয়ের শঙ্কা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২ পিএম

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান সরবরাহ লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে ওই অঞ্চলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অব্যাহত থাকায় পারমাণবিক বিকিরণ বিপর্যয়ের শঙ্কা দেয়া দিয়েছে। 

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) শনিবার জানিয়েছে, বর্তমানে ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি রিজার্ভ লাইনের ওপর নির্ভর করতে হচ্ছে। 

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, গেলো ২৫ আগস্ট বিদ্যুতের প্রধান সংযোগ লাইনটি সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। কেন্দ্রটির ছয়টি চুল্লির মধ্যে এখন শুধুমাত্র একটি চালু আছে। 

উল্লেখ্য, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে রুশ বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু ইউক্রেনীয় কর্মীদের দ্বারা পরিচালিত।

বৃহস্পতিবার আইএইএর পরিদর্শকেরা নিরাপত্তা ঝুঁকির মধ্যেই ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছান এবং দুই পক্ষের সাথে আলোচনা করে।

সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেন, যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ওপর আঘাত করা হয়েছে। কেন্দ্রটি বিকিরণ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে।   

ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংস্থার বিশেষজ্ঞদের জানিয়েছেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৭৫০ কিলোভোল্ট সক্ষমতার চতুর্থ সরবরাহ লাইনটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এর আগে সংঘাতকালে অপর তিনটি সরবরাহ লাইন নিষ্ক্রিয় হয়। 

ইউক্রেনের অভিযোগ, রুশ সেনারা কেন্দ্রটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং অস্ত্রের মুখে ইউক্রেনীয় কর্মীদের দিয়ে সেখানে কাজ করানো হচ্ছে।

এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে রুশ কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে কেন্দ্রটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে সংযোগ লাইনটি নিষ্ক্রিয় করা হয়েছে।

image


এদিকে ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান এনেরহোয়াতম জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ৫ নম্বর চুল্লিটি সংযোগ গ্রিড থেকে বন্ধ করে দিতে হয়েছে। রুশ বাহিনীর অবিরাম গোলা হামলার কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে।

সবশেষ শুক্রবার সন্ধ্যায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিজেদের নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রচেষ্টা চালিয়েছিল এবং তখন ইউক্রেনীয় সেনাদের প্রতিহত করা হয়েছে বলে দাবি মস্কোর। 

আরও পড়ুন: বাংলাদেশ শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না: প্রধানমন্ত্রী

এর আগে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কথা জানায় জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি পরিদর্শক দল। ইউক্রেন যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে এ পারমাণবিক কেন্দ্রটি। সোমবার (২৯ আগস্ট) শীর্ষ বিশেষজ্ঞদের এ দলটি জাপোরিঝিয়ার উদ্দেশ্যে রওনা হয়। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে শঙ্কা তৈরি হয়। কেন্দ্রটির আশপাশের এলাকায় একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে দেশ দু'টি।


একাত্তর/আরবিএস 

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর