নোয়াখালীতে ছয় দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ পিএম

শতভাগ শিক্ষার্থীর আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে সকাল থেকে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে।   

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ ও ক্লাশ বর্জন চলছে।  

দশম ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মাদ নাঈম বলেন, আমরা প্রতিষ্ঠান থেকে যে অধিকারগুলো পাওয়ার কথা তা আমরা পাচ্ছিনা। এজন্য আজকে মূলত আমরা ছয় দফা দাবি নিয়ে একত্রিত হয়েছি। দাবিগুলো হচ্ছে, হোস্টেল ডাইনিংয়ে ফ্যান, লাইট, চেয়ার, টেবিল সংকট। হোস্টেলে পানির মোটর ও ট্যাংক সমস্যা। কর্মচারীদের দায়িত্বহীন আচরণ যার কারণে প্রত্যেক ব্যাচের ক্লাস ব্যাহত হয়। 

তিনি আরও বলেন, হোস্টেলের চারপাশ অপরিষ্কার। লাইব্রেরীতে পড়ার পরিবশে নেই। একইসঙ্গে লাইব্রেরীতে পর্যাপ্ত বই না থাকা, টেবিল, ফ্যান, লাইট ও লাইন সংকট। ওয়াশরুমে ট্যাপ, স্ট্যান্ড, স্যানিটারি সামগ্রী এবং পানি নিষ্কাশন ব্যবস্থা অপর্যাপ্ত। এ সকল সমস্যার দ্রুত সমাধান করা জরুরি।   

image


পঞ্চম বর্ষের শিক্ষার্থী কাইছি আজমি রিদন বলেন, ছয় দফা দাবিতে ছাত্র ও ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ ও ক্লাশ বর্জন চলছে। আজ সকাল ৯ টা থেকে ক্যাম্পাসে তিনশ' ৫০ জন ছাত্র-ছাত্রী ক্লাশ বর্জন করে এ আন্দোলন শুরু করে। একইসঙ্গে সকাল থেকে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারা অবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে আজকের মধ্যে কাজ শুরু করতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ সময় দাবি মেনে নিয়ে কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তারা বলেন, অধ্যক্ষ মুখেমুখে দাবি মেনে নিলেও কোনো কাজ করেনা, আমরা আগেও অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাইনি।   

image

 

শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির কথা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুস সালাম নিকট তুলে ধরেন। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হতে পারে: মস্কো

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান প্রধান ফটকে তালা দেওয়ার অভিযাগ নাকচ করে দিয়ে বলেন, শিক্ষার্থীদের ছয় দফাসহ বিভিন্ন দাবি শুনেছি। তাদের সাথে আলোচনা করে দাবিগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর