মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মায়ের কোল থেকে পড়ে দুই মাসের শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির মা ও নানা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে। শিশুটির নানা আবুল কালামের মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন মা। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মা কোলে থাকা শিশুসহ রাস্তার ওপর পড়ে গেলে দ্রুতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নিয়মরক্ষায় গেলো সারাদিন, সীমান্তে মুমূর্ষু তরুণের মৃত্যু

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘাতক পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর