বগুড়ায় সিলিং ফ্যানে ঝুলন্ত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:০২ পিএম

বগুড়ার শাজাহানপুরে এক স্কুলছাত্রীর সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাজাপুর নতুনপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্কুলছাত্রী হাফসাতুল মাওয়া জেরিন (১৬) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পূর্বফরিদপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ জানায়, শুক্রবার সকালে জেরিনের বাবা-মা তাদের দুই মেয়েকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। বেলা ১২টার দিকে ছোট মেয়ে হুরে জান্নাত জিনিয়া (১৩) পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। 

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত, আহত এক

পরে বিকেল ৪টার দিকে জিনিয়া ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখতে পায় তার বড় বোন সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এসময় সে স্থানীয়দের খবর দেয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেরিন আত্মহত্যা করেছে। এ ঘটনায় জেরিনের মা জেমি বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করবেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জেরিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

একাত্তর/এসজে 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর