কেমন রাজা হবেন চার্লস?

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৪ পিএম

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনের উত্তরাধিকারী তৃতীয় চার্লস এখন রাজা। সবচেয়ে বেশি বয়সে সিংহাসনে বসা রাজাও তিনি। 

৭৩ বছর বয়সী চার্লস তার মায়ের শাসনামলের পুরোটা সময় ধরেই তার পাশে ছিলেন। এই দীর্ঘ সময়ে ১৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ১৪ জন মার্কিন প্রেসিডেন্টকে আসতে-যেতে দেখেছেন তিনি। 

রানি এলিজাবেথের অসামান্য শাসনের পর চার্লসকে কেমন রাজা হিসেবে আশা করা যায়? বিভিন্ন ইস্যুতে আওয়াজ তোলা একজন প্রিন্স রাজার নিরপেক্ষ ভূমিকায় কী খাপ খাইয়ে নিতে পারবেন? 

রাজা হিসেবে এখন থেকে চার্লসের আর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। রাজার দায়িত্ব একজন সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। রাজার দায়িত্ব নেয়া মানে ভিন্ন ভূমিকা পালন করা ও ভিন্ন নিয়ম মানা বলে মনে করেন ব্রিটেনের সংবিধান বিশেষজ্ঞ ভারনন বোগদানর। 

তিনি বলেন, 'তিনি (চার্লস) শুরু থেকেই জানতেন তার স্টাইল পরিবর্তন করতে হবে। সাধারণ জনগণ এমন একজন রাজা চাইবে না, যিনি কর্মসূচি চালিয়ে বেড়ান।' 

চার্লস নিজেও স্বীকার করেছেন সে কথা। ২০১৮ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি অত বোকা নই। আমি একইভাবে সবকিছু করে যাবো সেটা ভাবা বোকামি।' 

নতুন রাজা দায়িত্ব নিলে মুদ্রায় তার মুখাবয়বের দিক পাল্টে যায়। চার্লসের শাসনেরও ফোকাস অন্য দিকে থাকবে বলে ধরে নেয়া যায়। 

রাজা চার্লস যে দেশের শাসনভার নিচ্ছেন, সেটি তার মায়ের শাসনামলের তুলনায় অনেকটাই বেশি বৈচিত্র্যময়। চার্লসও একটি বহু-সাংস্কৃতিক ও বহু-বিশ্বাসে বিশ্বাসী ব্রিটেনের দিকে হাত বাড়িয়ে দেবেন বলে মনে করেন প্রফেসর বোগদানর। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করার দৃশ্যমান চেষ্টা চালিয়ে চার্লস সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন বলে আশা করেন তিনি। শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির প্রতিও চার্লস বেশি মনোযোগ দেবেন বলে আশা তার। 

তবে প্রিন্স'স ট্রাস্ট চ্যারিটিতে চার্লসের সাথে কাজ করা স্যার লয়েড ডর্ফম্যান মনে করেন, চার্লস জলবায়ু পরিবর্তন ও জৈবিক কৃষিকাজের মতো বিষয় নিয়ে কাজ করা পুরোপুরি বন্ধ করে দেবেন না। 

চার্লস তুলনামূলক কম কম লোকজন নিয়ে রাজতন্ত্রের কাজ চালানো বেশি পছন্দ করবেন বলে কানাঘুষা রয়েছে। এর মানে, চার্লস, ক্যামিলা, উইলিয়াম ও কেটকে কেন্দ্রে নিয়ে একটি ছোট দল রাজপরিবারের কাজকর্ম সম্পাদনা করবেন। 

image


রাজকীয় ভাষ্যকার ভিক্টোরিয়া মারফি বলেন, এতকিছুর পরেও চার্লসের শাসনের মূল বার্তা হবে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা। খুব বেশি কিছু পরিবর্তন চার্লস করবেন না বলেই ধরে নেয়া যায়। 

এ তো গেলো রাজকার্যের ব্যাপার। নতুন রাজার ব্যক্তিত্বে কী কোনো পরিবর্তন আসবে? 

চার্লসকে যারা ব্যক্তিগতভাবে চেনেনে, তাদের মতে তিনি একজন লাজুক স্বভাবের অন্তর্মুখী মানুষ। ছোটবেলায় স্কুলে যেই ছেলেটি বুলিয়িংয়ের শিকার হয়েছিলো, এখনও তার মধ্যে সেই একাকীত্বের রেশ রয়ে গেছে। 

চার্লসের স্ত্রী ক্যামিলা বলেন, তিনি খুবই অধৈর্য একজন মানুষ। তিনি চান সব কাজ গতকালই শেষ হয়ে যাক। আর এভাবেই তিনি সবকিছু করেন। 

image


'সবাই তাকে খুবই গম্ভীর বলে মনে করে, যেটা সত্যি। তবে আমি চাই মানুষ তার ব্যক্তিত্বের হালকা দিকটাও দেখুক। তিনি হাঁটু গেড়ে বসে বাচ্চাদের সাথে খেলেন, তাদেরকে হ্যারি পটার পড়ে শোনান', যোগ করেন ক্যামিলা। 

চার্লসকে একজন মানবতাবাদী, উৎসাহী মানুষ হিসেবে দেখেন তার সহকর্মীরা। তারা বলেন, তিনি সত্যি সত্যি পরবর্তী প্রজন্মের কল্যাণ নিয়ে চিন্তা করেন। যার ফলে নানা ইস্যুতে সরাসরি কাজে ঝাপিয়ে পড়েন তিনি। 

তবে চার্লসের প্রতি জনমত কী বলে? ২০২১ সালে ডিসেম্বরে চালানো এক জনমত জরিপ অনুযায়ী, চার্লসের জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ব্রিটেনের দুই-তৃতীয়াংশ মানুষ তাকে ইতিবাচক আলোয় দেখেন। 

আরও পড়ুন: ছবিতে রাজা হিসেবে চার্লসের প্রথম দিন

আবার একথাও সত্যি, রানি এলিজাবেথ বা প্রিন্স উইলিয়ামের তুলনায় চার্লসের জনপ্রিয়তায় ঘাটতি রয়েছে। তার মানে এখনও বিপুল সংখ্যক মানুষের মন জয় করতে হবে তাকে। 

জনপ্রিয়তা যেমনই হোক, রাজা চার্লসের সামনে এখন অনেকগুলো কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে। যৌন হয়রানির মামলার পর রাজপরিবারে প্রিন্স অ্যান্ড্রুর ভূমিকা কেমন হবে, ব্রিটেনের বাইরে কমনওয়েলথের সাথে সম্পর্ক কেমন হবে এসব নিয়ে ভাবতে হবে তাকে। 

সারাজীবন যেই মুহূর্তটির জন্য চার্লস অপেক্ষা করছিলেন, সেটি এখন তার সামনে উপস্থিত। এখন কীভাবে তিনি এর চ্যালেঞ্জ মোকাবেলা করেন সেটিই দেখার বিষয়। 

একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর