বছরের পর বছর বিস্বাদ খাবারই খাচ্ছে চবি শিক্ষার্থীরা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের দামে প্রভাব ফেলেছে। খাবারের দাম গড়ে ২৫ শতাংশ বাড়ানো হলেও বাড়েনি খাবারের মান।

অনেকটা বাধ্য হয়েই বছরের পর বছর বৈচিত্র্যহীন খাবার খাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়লেও কারো মাথা ব্যথা নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়া এখন পুরোটাই ফাঁকা। কারণ, হলের খাবারের মানে তিতিবিরক্ত শিক্ষার্থীরা। 

গত সপ্তাহে নিম্নমানের খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে শিক্ষার্থীরা এই ক্যাফেটেরিয়াতেই ঝুলিয়েছিলো তালা। 

সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থী বলেন, একটা মুরগি দিয়ে ২০ জনকে খাওয়ানো হয়। বাধ্য হয়ে খেতে হয় এই খাবার। বিশ্ববিদ্যালয় ভর্তুকি না দিলে মান হয়তো বাড়বে না।

এই বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোর ডাইনিংয়ের চিত্রও একই রকম। মোটা চালের ভাত, নাম মাত্র মাংসের ছোট টুকরো, পাতলা ডাল কিংবা স্বাদহীন সবজি- এই চলছে বছরের পর বছর। 

এক শিক্ষার্থী বলেন, হলের ডাইনিংয়ের খাবার মোটেও রুচিসম্মত নয়। হলের ডালকে হলুদ গোলা পানি বললেও ভুল হবে না। মানুষ অনেক সময় ভুলে ডালের পাত্রে হাত ধুয়ে ফেলে। তরকারিতে মাছের সাইজ একটা আঙুলের সাইজ থেকে ছোট।

হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে খাবার। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে বেশি টাকা দিয়ে বাইরের হোটেলগুলোতে খেতে হয়।

করোনার পর ডাইনিংয়ে খাবারের দাম বেড়েছে পাঁচ টাকা, কিন্তু মান বাড়েনি। অবশ্য ডাইনিংয়ে স্টাফদের দাবি, অল্প দামেও খাবারের মান ভাল রাখার চেষ্টা করছেন তারা। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের খাবারের জন্য সরাসরি ভর্তুকি দেয় না। তবে গ্যাস-পানি-বিদ্যুৎ বিলের পাশাপাশি কর্মচারীদের বেতন দেয় প্রশাসন। 

আরও পড়ুন: ঢাবি হলে খাবারের দাম বাড়লেও কমেছে পরিমাণ

অবশ্য হলের ডাইনিং-ক্যানটিনে খাবারের মান রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদারকি রয়েছে জানান প্রোক্টর রবিউল হাসান ভুঁইয়া। 

তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবার সিদ্ধান্তক্রমে খাবারের দাম বাড়ানো হয়েছে। তবে এই দামেও খাবারের মান বাড়ানো সম্ভব নয়। একই কথা মানের ডাইনিং স্টাফরাও। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাতটি আর ছাত্রীদের চারটিসহ মোট ১১টি হলে শিক্ষার্থী থাকেন প্রায় ৯ হাজার। এরমধ্যে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থীই হলের খাবারের ওপর নির্ভরশীল। 

একাত্তর/এসজে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর