রাশিয়াকে সরিয়ে আর্মেনিয়ায় জ্বালানি খাতে মার্কিন প্রযুক্তি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা সংক্রান্ত একটি বহু বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে। সোমবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং দু’দিনের সফরে ইয়েরেভানে অবস্থানরত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চুক্তিতে সই করেন।

‘১২৩ এগ্রিমেন্ট’ নামে পরিচিত এই চুক্তির ফলে আর্মেনিয়ার জ্বালানি খাতে রাশিয়ার একক আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। এ পর্যন্ত দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছিল। চুক্তির পর প্রধানমন্ত্রী পাশিনিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, এই চুক্তি আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের জ্বালানি অংশীদারিত্বে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, এই চুক্তির ফলে আমেরিকা আইনিভাবে আর্মেনিয়ার কাছে পারমাণবিক প্রযুক্তি ও সরঞ্জাম রপ্তানি করতে পারবে। এর আওতায় প্রাথমিকভাবে পাঁচ বিলিয়ন ডলারের রপ্তানি এবং দীর্ঘমেয়াদে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ আরও চার বিলিয়ন ডলারের চুক্তি হবে।

বিশেষ করে, স্মল মডুলার রিঅ্যাক্টর বা ক্ষুদ্র মডুলার পরমাণু চুল্লির নতুন প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে আর্মেনিয়ার ওপর ওয়াশিংটনের আস্থার বিষয়টি তিনি উল্লেখ করেন।


আর্মেনিয়া বর্তমানে তাদের পুরনো ও জরাজীর্ণ মেটসামোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রতিস্থাপনের জন্য আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার প্রস্তাবগুলো খতিয়ে দেখছিল। তবে ওয়াশিংটনের সাথে এই চুক্তি আমেরিকার প্রযুক্তি বেছে নেয়ার পথ পরিষ্কার করে দিল। এটি রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা, কারণ মস্কো দক্ষিণ ককেশাস অঞ্চলকে বরাবরই নিজেদের প্রভাব বলয় হিসেবে গণ্য করে।

ইয়েরেভানের রাজনৈতিক বিশ্লেষক নারেক সুকিয়াসিয়ান রয়টার্সকে বলেন, রাশিয়ার ওপর বহুমুখী নির্ভরতা কমিয়ে অংশীদারিত্বে বৈচিত্র্য আনা এখন আর্মেনিয়ার রাজনৈতিক অগ্রাধিকার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বেশি পছন্দ করা হচ্ছে।

অন্যদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন দাবি করেছেন, তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘রোসাটম’ এর প্রস্তাবই আর্মেনিয়ার জন্য সেরা এবং তারা দ্রুত কাজ শুরু করতে প্রস্তুত।

সফরের অংশ হিসেবে জেডি ভ্যান্স 'ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি' নামক একটি প্রস্তাবিত করিডোর নিয়েও আলোচনা করেন। ৪৩ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি দক্ষিণ আর্মেনিয়ার ওপর দিয়ে যাবে, যা আজারবাইজানকে তার ছিটমহল নাখচিভান এবং মিত্র দেশ তুরস্কের সঙ্গে সরাসরি যুক্ত করবে।

এই করিডোরটি এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি রাশিয়া ও ইরানকে এড়িয়ে বিকল্প বাণিজ্য পথ হিসেবে কাজ করবে। আধুনিক রেললাইন, তেল-গ্যাস পাইপলাইন এবং ফাইবার অপটিক ক্যাবল সমৃদ্ধ এই মেগাপ্রকল্পটি দক্ষিণ ককেশাস অঞ্চলের অর্থনীতি বদলে দেবে বলে আশা করা হচ্ছে।

জেডি ভ্যান্স বলেন, আমরা শুধু শান্তি স্থাপন করছি না, আর্মেনিয়া ও আমেরিকার জন্য সমৃদ্ধির পথও তৈরি করছি। সফর শেষে বুধবার ও বৃহস্পতিবার ভ্যান্সের আজারবাইজান যাওয়ার কথা রয়েছে।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর