কলম্বিয়ায় দুর্ঘটনার কবলে বিশ্ববিদ্যালয়ের বাস, নিহত ১০

আপডেট : ২৫ মে ২০২৫, ১১:৩১ এএম

পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৪ মে) এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রাথমিক তদন্ত অনুসারে জানা গেছে, টোলিমা থেকে ২৬ জন যাত্রী নিয়ে বাসটি কুইন্ডিওতে যাচ্ছিলো। 

পুলিশ কমান্ডার লুইস ফার্নান্দো আতুয়েস্তা জানিয়েছেন, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কুইন্ডিও অঞ্চলের হেলিকয়েল ব্রিজের সাথে বাসের ধাক্কা লাগে। ফলে বেশ কয়েকজন বাস থেকে ছিটকে খাদে পড়ে যায় এবং কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। 

ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। 

হামবোল্ট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় ‘তাদের বেশ কয়েকজন সহকর্মী, ছাত্র, অধ্যাপকের বেদনাদায়ক মৃত্যুর পর তারা দুইদিনের শোক ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডিয়েগো ফার্নান্দো জারামিলো লোপেজ একটি ভিডিও বার্তায় বলেছেন, বাসে ২২ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক এবং একজন কর্মকর্তা ছিলেন।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের মতে, কলম্বিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। সেখানে ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২২ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।

আরবিএস
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
প্রবল ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড কলম্বিয়ায় অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী...
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৬৮ জন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর