রাজপ্রাসাদ থেকে রানির মরদেহ যাচ্ছে ওয়েস্টমিনস্টারে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বুধবার ওয়স্টেমিনস্টার হলে নেয়া হবে। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কফিনটি সেখানে রাখা হবে। শ্রদ্ধা জানাবেন বিশ্বনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিদিন ২৪ ঘণ্টাই চলবে শ্রদ্ধা অনুষ্ঠান।

রানি এলিজাবেথের শবযাত্রা দেখতে এরিমধ্যে বাকিংহাম রাজপ্রাসাদ থেকে ওয়েস্টমিনিস্টার পর্যন্ত রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ সমবেত হতে শুরু করেছেন। বিশেষ এক শকেটে করে রানির মরদেহ নেয়ার সময় পেছনে থাকবে রাজা চার্লস এবং প্রিন্স উইলিয়াম ও হ্যারি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনে পৌঁছানোর আগে, রানির কফিন এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হয়। সেখান থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে স্কটল্যান্ড থেকে লন্ডনে আনা হয়। প্রায় ৩৩ হাজার মানুষ এডিনবার্গে রানিকে সম্মান জানাতে জড়ো হয়।

রানির মরদেহ একটি সামরিক বিমানে করে লন্ডনে আনা হয়। লন্ডনের নর্থহল্ট বিমানঘাঁটিতে মরদেহ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ওই সময় রানির কফিনের সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিন্সেস অ্যান।

বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেসের দূরত্ব ১৪ মাইল। পুরোটা পথের দুই ধারেই হাজারো মানুষ সমবেত হয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান। বাকিংহাম প্যালেসে রানির মরদেহ গ্রহণ করেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি।

বাকিংহাম প্যালেস লন্ডনে রানির সরকারি আবাসস্থল ও দপ্তর। এর আগে সোমবার এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ।

আরও পড়ুন: ভারতের গুজরাটে লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এ সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর সিংহাসনে ছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করেছেন তিনি।


একাত্তর/আরএ

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। তেহরান থেকে প্রকাশিত দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর রোববারের প্রচ্ছদ যেন সেই বারুদেই দেশলাই ঠুকে...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর