লক্ষ্ণৌতে দেয়াল ধসে নিহত ৯

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮ এএম

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ভারী বর্ষণে দেয়াল ধসে কমপক্ষে নয় জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময়  বুধবার ( ১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।  

লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার আইন পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ক্যাম্পের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। প্রবল রাতারাতি বৃষ্টির কারণে আর্মি ক্যাম্পের সীমানা প্রাচীর ধসে পড়েছে। রাত ৩টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

গত ২৪ ঘণ্টায় লক্ষ্ণৌতে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বর মাসে গড়ে লক্ষ্ণৌতে ১৯৭ মিলিমিটার বৃষ্টি হয়।  


একাত্তর/এআর



রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ সিরিয়ায় জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়েছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর