নগরীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ এএম

রাজধানীর হাজারীবাগে ইউল্যাব ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামার বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহতের নাম তানভীর আরেফিন (২০)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার স্পেন প্রবাসী মোজাম্মেল হকের ছেলে। 

তানভীর হাজারীবাগ থানার পুরাতন পশ্চিম ধানমন্ডিতে মামা ঐশিক আনছারীর বাসায় থেকে পড়াশোনা করতেন। তিন ভাইয়ের দুই যমজ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন একজন। 

মৃতের যমজ ভাই তানজিল আরেফিন ও মামা আনছারী জানিয়েছেন, তানভীর ধানমন্ডির ইউল্যাব ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনে স্নাতক শেষ করে ইন্টার্নশিপ করছিলেন। পাশাপাশি চাকরির সন্ধান করছিলেন তিনি। 

তারা জানান, শনিবারও এক জায়গায় ইন্টারভিউ দিয়ে বাসায় এসে তার রুমের দরজা বন্ধ করে রেখেছিলেন তানভীর। তারা ধারনা করছিলেন হয়তো তিনি ঘুমিয়েছেন।

পরে সন্ধ্যা পার হয়ে গেলে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজার লক খুলে দেখতে পান, তানভীর ফ্যানের সাথে চাদর দিয়ে ঝুলছিলেন। 

আরও পড়ুন: জুরাইনে দুই কিশোর ছুরিকাঘাতে আহত

সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল ল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে রাত এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর