জুরাইনে দুই কিশোর ছুরিকাঘাতে আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ এএম

রাজধানীর কদমতলীর জুরাইনে ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর আহত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- হাজী আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাব্বি শেখ (১৭) ও স্থানীয় কনকর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. জাহিদ (১৬)।

আহত রাব্বির বাবার নাম মো. রমজান। তিনি একজন ফল ব্যবসায়ী। সে জুরাইন কমিশনার রোডে পরিবারের সাথে থাকে।

এদিকে, আহত জাহিদের বাবা মৃত জাকির হোসেন। সে জুরাইন গ্যাস পাইপ রোডে পরিবারের সাথে থাকে।

আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 

হাসপাতালে নিয়ে আসা আহত রাব্বির এলাকার ভাই জিসান ভূঁইয়া জানান, একমাস আগে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মিষ্টির দোকান এলাকার জাহিদ, আতিক ও রাকিবের সঙ্গে রাব্বির এলাকার ছোট ভাই সজিব ও তুহিনের মারামারি হয়। 

এরই জের ধরে শনিবার রাতে রাব্বিকে তুহিন ও সজীব মিষ্টির দোকানের দিকে ডেকে নিয়ে যায়। পরে জাহিদ, আতিক, রাকিবসহ কয়েকজন মিলে রাব্বির পায়ে ছুরিকাঘাত করে। 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরদিকে হাসপাতালে নিয়ে আসা জাহিদের এলাকার বড় ভাই মীর হোসেন জানান, মিষ্টির দোকান এলাকায় ঘুরতে গিয়েছিল জাহিদ। সেখানে ওই এলাকার কিছু ছেলে তার কোমরে ছুরিকাঘাত করে। পরে তাকে সেখান থেকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি আহত কিশোরদের স্বজনরা।

একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর