চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ, আহত পাঁচ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, সমাবেশে বক্তব্য দেয়ার সময় আহবায়ক কমিটির কয়েকজন সদস্যের নাম ঘোষণা করা হলেও তারা বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন। এ সময় আরেকজন নেতাকে বক্তব্যে বাধা দিলে উত্তেজনা শুরু হয়। পরে চেয়ার ছোঁড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ৫/৬ জন নেতাকর্মী আহত হন। 

পরে বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন।

আরও পড়ুন: খালেদার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়লো

সমাবেশে বিএনপি নেতারা বলেন, হামলা করে, মামলা দিয়ে বিএনপিকে মাঠ ছাড়া করা যাবেনা। জনসমর্থন হারিয়ে শুধু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার  প্রশাসন ও দলীয় লোকজন লেলিয়ে দিয়ে বিরোধী মতের উপর দমন-পীড়ন চালাচ্ছে। 


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর