সৌদি আরবে স্বর্ণের নতুন খনির খোঁজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯ পিএম

সৌদি আরবের মদিনা অঞ্চলে স্বর্ণের খনি পাওয়া গেছে। স্বর্ণের খনির পাশাপাশি পাওয়া গেছে তামার খনিও। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মদিনা অঞ্চলের অন্তত চারটি স্থানে বিশাল আকারের খনি আবিষ্কার হয়েছে। এতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে।

সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এসজিএস জানিয়েছে, সোনার খনির অবস্থান মদিনা অঞ্চলের উম্মাল-বারাক হেজাজের ঢাল আবাল-রাহার সীমানার মধ্যে। 

সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট বিশেষ তামা উৎপাদনে সহায়ক। চলতি বছরেই স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম।

এছাড়া, ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকার চার স্থানে তামার আকরিক আবিষ্কৃত হয়েছে। নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে। 

নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে এবং দেশটির ভিশন-২০৩০ বাস্তবায়নের পথ সহজ হবে।

গত মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে।  এতে খনি খাতের টেকসই উন্নয়নও স্থান পায়।

একাত্তর/এসজে

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর