রাজধানীতে দুর্ঘটনায় আহত সেই ছাত্রী মারা গেছেন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ পিএম

রাজধানীর ভাটারায় পিকআপের ধাক্কায় রিকশা আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভাটারা থানাধীন নতুন বাজার মোড় আমেরিকান এম্বাসির পেছনে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম অন্যন্যা চৌধুরী ফুল (২১)। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আব্দুল্লাহ।

দুর্ঘটনার পর ওই শিক্ষার্থী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহতের খালাতো ভাই ফরহাদ ইসলাম জানান, অনন্যা সবুজবাগের বাসাবোর কদমতলায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক কুমার দাস বলেন, গত মঙ্গলবার ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে

দুর্ঘটনার পর অভিযুক্ত পিকআপটি জব্দ করা হয়েছে। চালক বর্তমানে জেল হাজতে রয়েছে। এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর