মার্কিন-আফগান বন্দি বিনিময়, ১৭ বছর পর মুক্তি পেলেন নুরজাই

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ পিএম

আফগান অন্তর্বর্তী সরকার ও মার্কিন সরকারের প্রতিনিধিরা গতকাল সোমবার কাবুল বিমানবন্দরে বন্দি বিনিময় করেছে। আফগানিস্তানে থাকা একমাত্র মার্কিন জিম্মি মার্ক ফ্রেরিচসকে মুক্তি দিয়েছে তালেবান। বিনিময়ে তালেবান ড্রাগ লর্ড বশির নুরজাইকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিন আফগান অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন সরকার আফগান নাগরিক হাজি বাশির নুরজাইকে মুক্তি দিয়েছে। পাশাপাশি, আফগান সরকার আটকে রাখা মার্কিন বন্দি মার্ক ফ্রেইরিচসকে হস্তান্তর করেছে।

আফগান টেলিভিশন সূত্রে জানা যায়, বাশির নুরজাই মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে গুয়ানতানামো কারাগারে টানা ১৭ বছর ধরে বন্দি ছিলেন। হেরোইন চোরাচালানের দায়ে ২০০৫ সালে নিউয়ার্ক থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 

নুরজাইয়ের আইনজীবী এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার মক্কেল একজন ড্রাগ লর্ড ছিলেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করা উচিত।  

image

বলা হয়, নুরজাই একজন প্রভাবশালী উপজাতীয় নেতা। কান্দাহারের দক্ষিণ প্রদেশে আফিম ক্ষেতের মালিক ছিলেন তিনি এবং তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা মোহাম্মদ ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এদিকে সোমবার মার্কিন নাগরিক মার্ক ফ্রেরিচের মুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সময় অপহৃত হয়েছিলেন ৬০ বছরের মার্ক। 

আরও পড়ুন: প্রিন্স ফিলিপের পাশে চিরনিদ্রায় রানি এলিজাবেথ

এ সময় বাইডেন বলেন, তার মুক্তি আমাদের সরকার এবং অন্যান্য অংশীদার সরকারের নিবেদিত সরকারী কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের চূড়ান্ত পরিণতি। আমি সেই সমস্ত প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।

দেশ দু'টির মধ্যে চলমান বন্দি বিনিময়ে আরও কতজন আফগান মুক্তি পাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্টরা।   

 

একাত্তর/আরবিএস 

কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের দেয়া সাতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর