নারায়ণগঞ্জে চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

নারায়ণগঞ্জে নদী দূষণের অভিযোগে চারটি শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। 

সংস্থাটির জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে বুধবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত গোদনাইল এলাকার ইব্রাহীম নীট কম্পোজিট, হাজীগঞ্জ এলাকার ওয়েস্ট নীট ওয়্যার লিমিটেড, সাইলো রোড এলাকার রানস্ এ্যাপারেলস লিমিটেড ও জালকুঁড়ি এলাকার শাকিল নীটেক্স লিমিটেডের বিরুদ্ধে নদী দূষণের প্রমান পাওয়া গেলে এই চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত। 

পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ বিদ্যুৎ বিভাগ ও তিতাস গ্যাস কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা। 

আরও পড়ুন: মুখ মিষ্টি করে ছাদখোলা বাসে শহর ঘুরবে সাফ চ্যাম্পিয়নরা

পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ না করে অবৈধভাবে কারখানা পরিচালনা করে আসছে। পাশাপাশি তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি প্লান্ট ছাড়াই উৎপাদন কাজ চালিয়ে আসছে। যে কারণে এই প্রতিষ্ঠানগুলোর তরলে বর্জ্য নদীতে সরাসরি মিশে নদী দূষণ করে আসছে। নদী দূষণ রোধ করতে দূষণকারী সকল শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


একাত্তর/আরবিএস 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর