রুশ পররাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা পরিষদের বৈঠক ত্যাগ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশগ্রহণ না করেই শুধুমাত্র নিজের বক্তব্য উত্থাপন করেই বৈঠক ত্যাগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ঘটনা ঘটে। খবর: দ্য গার্ডিয়ান।

এর আগে, নিজের ভাষণে ইউক্রেন ও তার মিত্ররা ‘রুশ আগ্রাসন সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন বর্ণনা চাপিয়ে দেওয়ার’ চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। 

নিরাপত্তা পরিষদের এই বৈঠকে প্রায় ৯০ মিনিট দেরি করে প্রবেশ করেন ল্যাভরভ এবং নিজের বক্তব্য শেষ করেই দ্রুত সেখান থেকে চলে যান তিনি।

সের্গেই ল্যাভরভের পর নিরাপত্তা পরিষদে ভাষণ দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যভরভের প্রস্থানের সমালোচনা করে বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে ল্যাভরভের বেরিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনায় তিনি অবাক হননি। তিনি বলেন, ‘আমি মনে করি না মিস্টার ল্যাভরভ এই কাউন্সিলের সম্মিলিত নিন্দা শুনতে চান।’

তিনি তার ভাষণে আরও বলেন, তার দেশ ইউক্রেনকে সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে যাবে। যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে।

জেমস ক্লেভারলি বলেন, রাশিয়া ‘নিষেধাজ্ঞা আরোপকারীদের ওপর দোষ চাপানোর’ চেষ্টা করেছে এবং ‘প্রতিদিন রাশিয়ার আক্রমণের বিধ্বংসী পরিণতি আরও স্পষ্ট হয়ে উঠছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘যে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এখানে জড়ো হয়েছি তা আমাদের চোখের সামনে ভেঙে ফেলা হচ্ছে।’ তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জাতিসংঘ চার্টার, সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের প্রতি অবজ্ঞা প্রদর্শনের অভিযোগ করেন।

আরও পড়ুন: রাশিয়াকে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

এদিকে, ইউক্রেনীয় ভূখণ্ডকে একীভূত করতে কথিত গণভোটের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টির অবতারণা করেন তিনি। এসময় পারমাণবিক সংঘাত নিয়ে আলোচনাকেও একেবারেই অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন তিনি।


একাত্তর/জো 

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর