স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা, প্রাইভেট শিক্ষক রিমান্ডে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

নোয়াখালীর মাইজদীর পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরে অষ্টম শ্রেণির ছাত্রী তাসিনয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণ ও হত্যায় প্রধান আসামি প্রাইভেট শিক্ষক আবদুর রহিম রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

নোয়াখালীর পুলিশ সুপর শহীদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রনিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদ হোসেন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

image


পুলিশ সুপার জানান, প্রাথমিক আলামতে রনির শরীর থেকে ভিকটিমের নখের কিছু আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। 

তিনি জানান, কিছুদিন আগে রনির কোচিং সেন্টার থেকে বাদ দিয়ে অন্যস্থানে প্রাইভেট শুরু করে অদিতা। এতে ক্ষিপ্ত ছিল রনি। যদিও পরে অদিতাদের বাসায় বিভিন্ন সময় আসা যাওয়া করতো সে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর দুইটার মধ্যে কোনো এক সময় অদিতার মা ঘরে না থাকার সুযোগে ধর্ষণ করে রনি। পরে ঘটনা ধামাচাপা দিতে ঘরে থাকা ছোরা দিয়ে হাত ও গলা কেটে তাকে হত্যা করে। ঘটনা ভিন্ন খাতে নিতে রনি ঘরে আলমিরাতে থাকা মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। কিন্তু কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি।

ওই দিন রাত সাড়ে ৯টার দিকে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে অদিতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি অর্ধনগ্ন, গলা ও দুই হাতের রগ কাটা অবস্থায় বিছানায় পড়ে ছিলো। ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ তাৎক্ষনিক তিন জনকে আটক করা হয়।

image


এদিকে অদিতা হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. শিহাব উদ্দিন শাহীন। 

আরও পড়ুন: স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন

তিনি বলেন, এবিষয়ে নোয়াখালী আইনজীবী সমিতি থেকে শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

তিনি বলেন, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে বারের প্রায় সব সিনিয়র আইজীবী ভিকটিমের পক্ষে আদালতে লড়বো। কোনোভাবেই এই নৃশংস হত্যার আসামিদের ছাড় দেওয়া হবেনা।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর