বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৭ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় মাইন্দার বিলের পিঠেবাড়ীর হাওরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত দুই কৃষক হলেন বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর এলাকার বন্দেরবাড়ীর মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন এবং খতিব উল্লার ছেলে আব্দুল করিম। 

স্থানীয়রা জানায়, সকালের দিকে তারা বানিয়াচংয়ের পিঠেবাড়ীর হাওরে ধানের জমিতে কাজ করতে যান। তারা জমিতে সার দিচ্ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত তাদের উপর আঘাত হানলে তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: অটোরিকশাকে ট্রলির চাপায় শিশু নিহত, আহত সাত

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, বজ্রপাতে মারা যাওয়া দু’জনের পরিচয় সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।


একাত্তর/জো

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর