কাবুলে জুমার নামাজের পর বিস্ফোরণ, নিহত সাত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল জুমার নামাজের পর একটি মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন শিশুসহ ৪১ জন আহত হয়েছে।  

কাবুল পুলিশের ভাষ্যানুযায়ী, গতকাল শুক্রবার শহরের কেন্দ্রভাগে মুসল্লিরা জুমার নামাজের পর মসজিদটি থেকে বের হয়ে আসার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বলছে যে, মসজিদের অদূরে পার্ক করা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে।

কাবুলের পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ওয়াজির আকবর খান মসজিদে ইচ্ছাকৃতভাবে এ হামলা করা হয়েছে। 

উল্লেখ্য, স্থাপনাটির আশেপাশের এলাকাটিতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তাদের আবাসনসহ একটি টেলিভিশন সম্প্রচার কেন্দ্র ছিল। এলাকাটি জোরদার করা হয়েছে নিরাপত্তা। 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এ বোমা হামলার দায় স্বীকার করেনি। মাত্র এক বছর আগে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে প্রায় প্রায় এ ধরনের আক্রমণের ঘটনা ঘটে। 

একজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বসির বলেন, অনেক মানুষ মারা গেছেন অথবা আহত হয়েছেন। আমি জানি না রাস্তার ধারে বিস্ফোরক রাখা ছিল নাকি এটি একটি গাড়ি বোমা ছিল, তবে সেখানে একটি বিস্ফোরণ হয়েছিল, এবং সমস্ত লোকের অবস্থা খারাপ ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী আল্লাহ নূর বলেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল।

আরও পড়ুন: বহু বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইরান

তিনি বলেন, আমি বেরিয়ে এসে রাস্তা পার হচ্ছিলাম যখন একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই, লোকেরা ঘাবড়ে গিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যেতে শুরু করে।

ইসলামিক স্টেট বা আইএস সংগঠনটি আফগানিস্তানে তালেবানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। মসজিদ, ইমাম এবং বিশেষ করে আফগানিস্তানের সংখ্যালঘু শিয়াদের সদস্যদের আক্রমণে লক্ষ্যবস্তু বানিয়েছে আইএস। সংশ্লিষ্টদের ধারনা, এ হামলার পিছেও সংগঠনটির হাট রয়েছে।  


একাত্তর/আরবিএস  

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর