বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রাইসির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ এএম

পুলিশি হেফাজতে নারীর মৃত্যুর প্রতিবাদে ইরানে এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

রোববার (২৫ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন রাইসি। 

কর্তৃপক্ষ বলছে, পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বহু শহরে এখনও বিক্ষোভ চলছে। 

বিক্ষোভের সপ্তম দিনে সামাজিক মাধ্যমে পোস্ট করা অনেক ভিডিওতে পুলিশকে বিক্ষোভ সমাবেশের ওপর সরাসরি গুলি চালাতে দেখা গেছে।

কোনো কোনো ভিডিওতে উত্তর পশ্চিমের পিরানশাহর, মাহাবাদ আর উর্মিয়া শহরে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি চালাতে দেখা গেছে।

প্রেসিডেন্ট রাইসি জানিয়েছেন, মাশা আমিনির মৃত্যুর তদন্ত করা হবে। তবে আমিনিকে পুলিশ মারধর করেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি। 

সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে দেখা গেছে মারধর করার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি, দাবি ভাহিদির। 

আরও পড়ুন: রাশিয়ায় সেনা সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

এদিকে, মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার পর ইন্টারনেট প্রায় সময়ই বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানাচ্ছে নেটব্লকস।

ইরানজুড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ায় দেশটির আন্দোলনকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। বাসিন্দারা সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না।

একাত্তর/এসজে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর