বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও, কনের পিতাকে জরিমানা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৯ পিএম

কিশোরগঞ্জের ইটনায় ইউএনওর হস্তক্ষেপে সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে এবং অপ্রাপ্ত বয়সে বিয়ের আয়োজন করায় তার বাবাকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইটনা গ্রামের ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ের আয়োজনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের নজরে এলে তিনি ওই বাল্যবিয়ে বন্ধ করেন। এ ঘটনায় স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে দুই হাজার টাকা জরিমানাও করেন তিনি।

আরও পড়ুন: জানাজায় যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার জানান, বাল্যবিয়ে সামাজিক অপরাধ। তার এলাকায় বাল্যবিয়ে বন্ধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর