রাজবাড়ীতে পদ্মায় দুই দিনে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২২ পিএম

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুরে পদ্মা নদী থেকে আরও এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের গোদারবাজার এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পদ্মা নদীর গোদারবাজার ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এসময় উৎসুক জনতা মরদেহ দেখতে ভিড় জমায়। 

জানা যায়, আগের দিন সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোদারবাজার ঘাট থেকে দুই কিলোমিটার ভাটিতে দ্বাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামের বোলতা স্লুইসগেট এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: উলিপুরে বজ্রপাতে হালের গরুসহ কৃষক নিহত

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি একদম পচে গলে গিয়েছে। আগের দিনও একইরকম আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মরদেহ দুটির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা। 


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর