শেখ হাসিনার জন্মদিন উদযাপনে ৭৬ হাজার বৃক্ষরোপণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সারাদেশে ৭৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়ার পৌরসভা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। খবর বাসস।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও টুঙ্গিপাড়া পৌর পুকুর এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় তাল ও খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৭ হাজার ৬০০ বৃক্ষ রোপণ করা হবে।

কমিটির সদস্য মিজানুর রহমান রুবেল জানান, এভাবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশে বিভিন্ন প্রজাতির ৭৬ হাজার বৃক্ষ  রোপণ করা হবে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, এই মাটিতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। 

আরও পড়ুন: লাঠির সঙ্গে পতাকা বেঁধে রাস্তায় নামলে জবাব দেয়া হবে: কাদের

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য এই টুঙ্গিপাড়াতেই আওয়ামী লীগের আদর্শের বীজ রোপিত রয়েছে।তাই  এখান থেকেই সারাদেশে ছড়িয়ে যাবে এই কর্মসূচি।

তিনি  শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশীল দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

একাত্তর/এসজে

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর