বগুড়ায় পৌর আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২৭ পিএম

বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগের নেতা মর্তুজা কাওসার অভি নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এমএম কারওয়াশের পেছনে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত অভি উপজেলার খন্দকার পাড়ার মৃত কামাল হোসেন ফুয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শেরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কারওয়াশ সার্ভিসে অভি নিজের বাইক পরিষ্কার করতে দেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ হামলা করলে তিনি দৌঁড়ে পালিয়ে কারওয়াশের পিছনের জঙ্গলে পালান। সেখানে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জানান,  অভি পৌর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির নেতা ছিলেন। 

আরও পড়ুন: লেবুবাগান থেকে স্কুলছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, আভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে জানতে পেরেছি। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 


একাত্তর/জো

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর