জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০১:৫৯ পিএম

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া। স্বভাবতই এতে ভেটো দিয়েছে রাশিয়া।

তবে মস্কোর মিত্র হিসেবে পরিচিত চীন এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিলো। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড। 

এতে সংস্থার সদস্য দেশগুলোকে ইউক্রেনের কোনও পরিবর্তিত অবস্থাকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়। 

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১০ দেশই রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল চীন, গ্যাবন, ভারত ও ব্রাজিল।

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আসছে

ইউক্রেনের চার অঞ্চল রুশভুক্ত হওয়ার পরই রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আসছে।

আমেরিকার ট্রেজারি বিভাগ জানিয়েছে, সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান, রুশ আর্থিক অবকাঠামোর সাথে সংশ্লিষ্ট তিন নেতার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

এ ছাড়া ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও আইনসভার ২৭৮ সদস্যকে লক্ষ্য করেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

এদিকে ক্রেমলিনের ওপর আরও নিষেধাজ্ঞা আনতে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। তবে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

আগামী সপ্তাহেই রাশিয়ার আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি মস্কোর তেলে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়া হতে পারে।

দ্রুত ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন

সামরিক জোট ন্যাটোতে দ্রুত যোগদানের জন্য কিয়েভের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর একথা জানালেন তিনি।  

আরও পড়ুন: বাধ্যতামূলক আইসোলেশন তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেন, এরইমধ্যে, ন্যাটো জোটের মানদণ্ডের যোগ্যতার প্রমাণ দেখিয়েছে ইউক্রেন।

দ্রুত ন্যাটোতে যোগদানের বিষয়ে আবেদনে স্বাক্ষর করতে পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। জেলেনস্কি বলেছেন, মস্কোর সাথে কোনও আপস করবে না কিয়েভ। 

তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যতদিন পুতিন থাকবেন, ততদিন দেশটির সাথে কোনও সমঝোতা করবে না ইউক্রেন।


একাত্তর/এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর