রাজধানীতে ৪৫০ বোতল ফেনসিডিলসহ ছয়জন গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৫:০৩ পিএম

রাজধানী ঢাকায় পৃথক দুই অভিযানে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ও ডেমরা থানাধীন হাজীনগর এলাকা থেকে ৪৫০ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। 

শনিবার (১ অক্টোবর) ও শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয় বলে র‍্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ অক্টোবর) যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৩০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৪৪০ টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সোহেল (৩৬) বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অপর এক অভিযানে ডেমরা থানাধীন হাজীনগর এলাকা থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের ১৫০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিয়াকত আলী (৩০), মো. শহিদুল ইসলাম জয় ওরফে মনির (২২), মো. তানভীর আহম্মেদ (২১), মো. জাহাঙ্গীর আলম (২২) ও সোহেল রানা (২৮)। 

তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে একদিনে দুই আত্মহত্যা

গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলেও তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর