বিশ্বে করোনায় শনাক্ত বাড়লেও কমেছে প্রাণহানি

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৩:২৯ পিএম

বিশ্বে করোনা শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৪ হাজার ২৮৯ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় দুই লাখ। অন্যদিকে এদিন মৃত্যু হয়েছে এক হাজার ৪৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৪০০ জন।

বুধবার (৫ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪১ লাখ পাঁচ হাজার ৩৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫২ হাজার ৯২৬ জনের।

গেলো ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৬৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৪৭ জন এবং ৩৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের।

আরও পড়ুন: আফ্রিকায় বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত এক

একই সময়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭৮ জনের এবং শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৫২ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৯ হাজার ৩৬ জন এবং মৃত ১১০ জন। ইতালিতে আক্রান্ত ৫৮ হাজার ৮৮৫ জন এবং মৃত্যু ৬০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৯ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। জাপানে মৃত ৬৫ জন এবং আক্রান্ত ৩৯ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মৃত ৭৪ জন এবং আক্রান্ত ৮৯ হাজার ১৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস

রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) মারা গেছেন।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর