বেলারুশের মানবাধিকার কর্মী এবং রুশ ও ইউক্রেনীয় সংগঠনের শান্তিতে নোবেল জয়

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৬:১৬ পিএম

এবছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিস। 

শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

নোবেল কমিটি তাদের বিবৃতিতে জানায়, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীরা তাদের নিজ নিজ দেশে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করেন। বহু বছর ধরে তারা ক্ষমতার সমালোচনা ও নাগরিকের মৌলিক অধিকার রক্ষার অধিকারকে সমুন্নত করেছেন। 

নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিত রাইস-অ্যান্ডারসেন বলেন, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারকে নথিবদ্ধ করতে তারা অসামান্য প্রচেষ্টা চালিয়েছেন। শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের প্রয়োজনীয়তাকে তুলে ধরেন তারা। 

বিজয়ীদের নাম ঘোষণা করার আগে ধারণা করা হচ্ছিলো, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথাকে স্বীকার করতে হবে নোবেল কমিটিকে। 

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতোভ ও ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা।

আশির দশকের মাঝমাঝিতে বেলারুশে যে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হয় তার অন্যতম পথিকৃৎ ছিলেন অ্যালেস বিয়ালিয়াৎস্কি। তার প্রতিষ্ঠিত 'ভিয়াসনা' নামের সংগঠনটি রাজনৈতিক বন্দিদের ওপর অত্যাচার নিয়ে কাজ করে। 

আরও পড়ুন: ভারতে হিমালয়ে তুষারধসে নিহত বেড়ে ১৯, নিখোঁজ আরও ১০

এদিকে, ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার কর্মীরা প্রতিষ্ঠা করেন মানবাধিকার সংগঠন মেমরিয়ালের। এর অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আন্দ্রেই শাখারভ ও মানবাধিকার কর্মী সভেৎলানা গানুশকিনা। অতীতের অপরাধকে মোকাবেলা করা ভবিষ্যতে অপরাধ রোধের চাবিকাঠি- এটিই এই সংগঠনের মূলমন্ত্র। 

ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর সিভিল লিবার্টিস। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত যুদ্ধাপরাধ নথিবদ্ধ করতে কাজ করছে সংগঠনটি। 


একাত্তর/এসজে

নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
নরওয়েজিয়ান নোবেল কমিটির বহুল প্রতীক্ষিত 'নোবেল শান্তি পুরস্কার' ঘোষণার ঠিক আগের মুহূর্তে আবারও বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে আয়োজিত এক...
ক্রমেই অনিশ্চয়তার এক ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তির দূত হিসাবে দাবি করলেও, এখন সেই অবস্থান ধেকে সরে এসেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর