ভারতে মানুষ বলিদানের অভিযোগে গ্রেপ্তার তিন

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৬:৩৮ পিএম

ভারতের কেরালা রাজ্যে মানুষ বলিদানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ অক্টোবর) পাথানমথিট্টা জেলা থেকে বলিদানের শিকার দুই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়। তাদেরকে কয়েক মাসের ব্যবধানে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ভগভল সিং নামে এক আয়ুর্বেদিক 'নিরাময়কারী', তার স্ত্রী লায়লা ও শফি নামে এক 'অতিপ্রাকৃত চর্চাকারী' রয়েছেন। তারা পদ্মম (৫৭) ও রোজিলি (৪৯) নামে দুই নারীকে নির্মম নির্যাতনের পর হত্যা করেন। 

অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছেন জানিয়ে পুলিশ বলেছে, এ ব্যাপারে তদন্ত চলছে। তবে অভিযুক্তরা পুলিশ হেফাজতে থাকায় এ ব্যাপারে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

নিহত পদ্মম বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ করলে পুলিশ তার ফোন ট্র্যাক করে শফিকে খুঁজে বের করে।

পরে তার ফোনের কল রেকর্ড থেকে ভগবত সিংয়ের হদিস পাওয়া যায়। ভগবত সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার স্ত্রী ও শফির সাথে মিলে পদ্মম ও রোজিলিকে হত্যার কথা স্বীকার করেন। 

বুধবার (১২ অক্টোবর) কোচির একটি আদালত গ্রেপ্তার ব্যক্তিদের তিন সপ্তাহের জন্য আদালত হেফাজতে পাঠিয়েছে। 

ভারতের অন্যতম প্রগতিশীল রাজ্য হিসেবে পরিচিত কেরালায় এমন বীভৎস ঘটনা মানুষকে যারপরনাই বিস্মিত করেছে। 

কোচির পুলিশ কমিশনার সিএইচ নাগারাজু জানান, চার মাসের ব্যবধানে হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়। 'আর্থিক লাভের' জন্য আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে এ কাজ করা হয় বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: দশ বছর পর পাকিস্তানে মালালা

ভারতের কিছু কিছু অঞ্চলে এখনও 'কালোজাদু' চর্চা করা হয়। এ ধরনের চর্চা সমৃদ্ধি আনতে, বন্ধ্যা নারীদের সন্তান ধারণ করতে, রোগ নিরাময় করতে বা এমনকি বেশি বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে বলে অনেকে বিশ্বাস করেন। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা টাকার লোভ দেখিয়ে ভুক্তভোগী দুই নারীকে ফাঁদে ফেলে শিরশ্ছেদ করেন ও তাদের শরীর টুকরা টুকরা করে ফেলেন। 


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর