আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, কবে আসছে সিত্রাং

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৩:২৪ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাং কবে তৈরি হবে, এনিয়ে ধোঁয়াশা কাটছে না। প্রথমে বলা হয়েছিলো ১৭ অক্টোবর তৈরি হবে, কিন্তু তার কোন লক্ষণই দেখা যায়নি। এবার বলা হচ্ছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ২২ অক্টোবর। তবে অভিমুখ কোনদিকে হবে তা স্পষ্ট নয়।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তরসূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি প্রবল ঘূর্ণাবর্ত।

এর প্রভাবে বৃহস্পতিবারের (২০ অক্টোবর) মধ্যে দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটি আরো এগিয়ে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার।

সেখানেই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। আর সেটিরই নাম দেয়া আছে সিত্রাং। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় তৈরি হবে অন্ধ্র উপকূলের কাছে। ফলে সম্ভাব্য অভিমুখ অন্ধ্রই।

তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বদল হওয়া বিচিত্র কিছু নয়। যদি তেমনটি হয় তাহলে পশ্চিমবঙ্গ, উড়িষা আর বাংলাদেশের সুন্দরবন অঞ্চলেও দুর্যোগ নেমে আসতে পারে।

image


আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণেশকুমার দাস বলেন, এরিমধ্যে আন্দামান সাগরে ঘূর্ণি তৈরি হয়ে গিয়েছে। তা থেকে নিম্নচাপ তৈরি হবে। ২২ তারিখ নাগাদ তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে তার অভিমুখ কোন দিকে হবে তা থেকে বোঝা যাবে এর প্রভাব দেখে।

আবহাওয়া আরেকটি মডেল বলছে, সোমবার থেকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণি বিরাজ করছে। এর প্রভাবে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা গড়ে উঠতে পারে।

নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ২২ অক্টোবর একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ২৪ অক্টোবর নাগাদ।

আরও পড়ুন: পঞ্চগড়ে ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা

ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। উত্তর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষা অঞ্চলে প্রভাবিত করতে পারে সিত্রাং।

তবে সব মডেলেই এটা নিশ্চিত যে, ঘূর্ণিঝড় সিত্রাং আসছে। তবে সেটি সুপার সাইক্লোন হবে কি না, সেটি এখনই বলে দেয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।


একাত্তর/আরএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর